GALL STONE OR BILIARY CALCULAS .পিত্ত-পাথুরীর চিকিৎসা
পিত্তথলিতে পাথর হলে কি কি সমস্যা হয় ? How to prevent gallstones হোমিওপ্যাথিতে পিত্তথলির পাথরের চিকিৎসা: চিকিৎসাশাস্ত্রে এটি কোলেলিথিয়াসিস (Cholelithiasis) নামে পরিচিত। উন্নত দেশে প্রায় ১০-২০% প্রাপ্তবয়স্ক লোক এই রোগে আক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রতে প্রায় ২০ মিলিয়ন ব্যক্তির পিত্তথলিতে পাথর যার মোট ওজন প্রায় ২৫-৫০ টন হতে পারে! ৮০% এরও বেশি ক্ষেত্রে এটি কোন সমস্যা বা জটিলতা সৃষ্টি করে না। মূলত দুই ধরনের পাথর পাওয়া যায়; কোলেস্টেরল পাথর ও পিগমেন্ট পাথর। উন্নত বিশ্বে ৯০% পাথরই কোলেস্টেরল দিয়ে তৈরি; বাদবাকি পিগমেন্ট পাথর। তবে অনেকসময় মিশ্র পাথরও পাওয়া যায়। পিগমেন্ট পাথর এশিয়াতে বেশি পাওয়া যায়। কোলেস্টেরল পাথরের কারণগুলো হলো:What causes gallbladder pain? ★ বয়সঃ বয়স্ক লোকের পাথর বেশি হয়; যেমন ৮০ বছর বয়স্ক লোকের পাথর হওয়ার সম্ভাবনা ২৫-৩০% যেখানে ৪০ বছরের নিচে এটি ৫-৬% এর নিচে নেমে আসে। ★ লিঙ্গঃ পুরুষের তুলনায় মহিলাদের পিত্তথলির পাথর হবার সম্ভাবনা প্রায় দ্বিগুণ এর সম্ভাব্য কারণ হতে পারে মহিলাদের সেক্স হরমোন(ইস্ট্রোজেন), জন্...